ঢাকাSaturday , 4 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইয়াবাসহ বৃদ্ধ গ্রেপ্তার

Link Copied!

yaba-tablet-রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় ২২০ বড়ি ইয়াবাসহ খবির উদ্দিন (৭৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার দুপুর সাড়ে ১১টার দিকে উপজেলার সেনবাগ এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার বাড়ি উপজেলার আগড়া গ্রামে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হাফিজুর রহমান হাফিজ বলেন, ‘বৃদ্ধ খবির উদ্দিন বেশ কিছুদিন ধরে মাদক বহনের কাজ করে আসছিল। শনিবার তিনি ইয়াবা নিয়ে বাইসাইকেলযোগে পুঠিয়া সদরের দিকে যাচ্ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে সেনবাগ এলাকায় বাইসাইকেলের গতিরোধ করে খবির উদ্দিনের শরীর তল্লাশি করে ২২০ বড়ি ইয়াবা পাওয়া যায়। সংসার চালাতে দীর্ঘদিন ধরে মাদক বহনের কাজ করে আসছিল বলে খবির উদ্দিন স্বীকার করেছেন।
এ বয়সে বৃদ্ধ মাদকদ্রব্য পাচারের সঙ্গে জড়িত থাকতে পারে ধারণা করাই কঠিন ছিল বলে জানান ওসি।