নিজস্ব প্রতিবেদক: ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে সিপিবি-বাসদ সমর্থিত উত্তরের মেয়র প্রার্থী আব্দুল্লাহ আল কাফি রতন এবং ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী বজলুর রশীদ ফিরোজের স্লোগান চুরি করেছে বিএনপি। এমনটাই অভিযোগ সিপিবি-বাসদের।
‘সবার জন্য বাসযোগ্য ঢাকা’ স্লোগানটি বিএনপি ও শত নাগরিক কমিটি অনৈতিকভাবে চুরি এবং অপব্যবহারের চেষ্টার প্রতিবাদে আজ বিকেল ৪টায় সংবাদ সম্মেলনও ডেকেছে দল দু’টি। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর কেন্দ্রীয় নেতারা।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

