ঢাকাSaturday , 4 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কৃষককে কুপিয়ে হত্যা

Link Copied!

armsচুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বটিয়াপাড়া গ্রামের একটি পানবরজে আমির হামজা (৪৫) নামে এক কৃষককে ধারালো দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।
শনিবার সকাল ৯টায় মৃত আমিরের মৃতদেহ উদ্ধার করে আলমডাঙ্গা থানা পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মর্গে পাঠায় পুলিশ। আমির হামজা আলমডাঙ্গা শিয়ালমারি গ্রামের টগর মালিথার ছেলে।
নিহতের চাচাতো ভাই আতিয়ার রহমান জানিয়েছেন, ভোররাতে কে বা কারা আমির হামজাকে বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে যায়। পরে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে খুন করা হয়।
বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে একটি পানবরজে তার গোঙানির শব্দ পেয়ে পরিবারের লোকজন মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে আমির হামজাকে। এর কিছুক্ষণ পরেই তিনি মারা যান।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ব্যাপারে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।