নিজস্ব প্রতিবেদক: উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে বসবেন বলে জানা গেছে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বসুন্ধরা সিটির ১৯ তলায় সাংবাদিকদের সঙ্গে তিনি সিটি করপোরেশন নির্বাচন নিয়ে মতবিনিময় করবেন।
অভিযোগ রয়েছে, সাঈদ খোকন সাংবাদিক বান্ধব নন। সাংবাদিকদের সঙ্গে তার ঘনিষ্ঠতা অনেক ক্ষেত্রেই কম। আর সে কারণেই দলের পক্ষ থেকে তাকে সাংবাদিকদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে বলা হয়েছে।
এ ক্ষেত্রে অবশ্য অনেকটাই এগিয়ে ছিলেন হাজী মো. সেলিম। কিন্তু তাকে দলের পক্ষ থেকে মনোনয়ন দেয়া হয়নি। শেষ পর্যন্ত আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের নির্দেশে হাজী সেলিম মনোনয়নপত্র জমাদান থেকে বিরত থাকেন।
গতকাল শুক্রবার জুমার নামাজ পরে সাঈদ খোকনের পক্ষে মাঠে নির্বাচনী প্রচারণায় নেমে পড়েন হাজী মো. সেলিম।

