ঢাকাSaturday , 4 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাল আদালতে যাচ্ছেন খালেদা জিয়া

Link Copied!

khaleda 2নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে অবস্থিত বিশেষ জজ আদালতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার হাজিরা দিতে যাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে খালেদার আরেক আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনও বিষয়টি নিশ্চিত করেছিলেন। তিনি বলেছিলেন, ‘আদালতে যাওয়ার দিন সরকারের পক্ষ থেকে যদি পর্যাপ্ত নিরাপত্তার দেয়া হয় তাহলে তিনি (খালেদা) আদালতে হাজিরা দেবেন।’
তিনি এও বলেছিলেন, ‘আদালতে হাজিরা দিতে যাওয়ার সময় খালেদার ওপর আবারো হামলা করতে পারে দুর্বৃত্তরা এমন আশঙ্কায় আছি আমরা। যদি সরকার আদালতে যাওয়ার সময় বেগম খালেদা জিয়াকে পর্যাপ্ত পরিমান নিরাপত্তা দেয় তাহলে তিনি আদালতে যাবেন। আদালতের প্রতি বেগম খালেদা জিয়ার সব সময়ই শ্রদ্ধা আছে।’
উল্লেখ্য, ২০০৯ সালের ৫ আগস্ট মামলাটিতে চার্জশিট দাখিল করে দুদক। মামলাটির চার্জশিট দাখিল হওয়ার পর অসংখ্যবার মামলার শুনানির তারিখ পিছিয়ে ইতিমধ্যে ছয় বছর পার হয়েছে।
২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলাটি দায়ের করা হয়।