ঢাকাWednesday , 15 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খানপুর সীমান্তে ৪ লক্ষ টাকার মাদক আটক

Link Copied!

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) খানপুর সীমান্তে মালিকবিহীন ৪ লক্ষ টাকা মূল্যমানের মাদকদ্রব্য আটক করেন। ১২ এপ্রিল আনুমানিক ৪.৩০ ঘটিকায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ খানপুর বিওপি, ১টি মাদক প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৫০০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক করতে সক্ষম হয়। মালিকবিহীন আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ৪ লক্ষ টাকা। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি), অধিনায়ক কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি জানান, ভবিষ্যতেও বিজিবি কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।