ঢাকাMonday , 13 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বৈশাখে পাবনা মাতাবেন জেমস, থাকছেন ইমরান-ঐশীও

Link Copied!

বাংলা নববর্ষকে ঘিরে উৎসবের আমেজে রঙিন হয়ে উঠেছে পুরো দেশ। পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয়েছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট।

আরও পড়ুন

যুদ্ধের কারণে তেল ও সার কিনতে হচ্ছে দ্বিগুণ দামে: বাণিজ্যমন্ত্রী

এরই ধারাবাহিকতায় পাবনাতেও থাকছে বর্ণিল আয়োজন। শহরের এডওয়ার্ড কলেজ মাঠে সকাল ৯টা থেকে শুরু হবে বৈশাখী গানের আসর।

এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে মঞ্চ মাতাবেন নগরবাউল খ্যাত জেমস। তার সঙ্গে আরো পারফর্ম করবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল ও ঐশী। এ ছাড়া ‘ম্যাজিক বাউলিয়ানা ২০২৫’-এর সেরা তিন কণ্ঠশিল্পীও গান পরিবেশন করবেন। গানের পাশাপাশি থাকবে নৃত্য পরিবেশন।

এতে অংশ নেবেন মন্দিরা চক্রবর্তী এবং সোহাগ ড্যান্স ট্রুপ। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আলিফ এবং প্রযোজনায় থাকছেন অজয় পোদ্দার। জানা গেছে, অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা টেলিভিশন, ফলে ঘরে বসেই দর্শকরা উপভোগ করতে পারবেন বৈশাখের এই বর্ণিল আয়োজন।