ঢাকাFriday , 3 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লেভেল প্লেয়িং ফিল্ডের প্রধান বাধা খালেদা

Link Copied!

suronjitনিজস্ব প্রতিবেদক: সিটি নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডের ক্ষেত্রে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াই প্রধান বাধা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
আজ শুক্রবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত চলমান রাজনীতি বিষয়ক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
সুরঞ্জিত বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ডের ক্ষেত্রে নির্বাচন কমিশন নয়। খালেদা জিয়াই প্রধান বাধা। তার দল এই নির্বাচনে অংশ নিচ্ছে। আবার একই সঙ্গে তিনি হরতাল-অবরোধ ডেকে রেখেছেন। অবরোধই যদি রাখেন তবে আপনি নির্বাচন করবেন কিভাবে? আর আপনার ভোটাররাই বা কিভাবে কেন্দ্রে গিয়ে ভোট দেবে। তাই জাতীয় স্বার্থে সর্বপ্রথম এই অযোক্তিক হরতাল-অবরোধ বাদ দিয়ে লেভেল প্লেয়িংয়ের ক্ষেত্রে প্রথম পদক্ষেপ খালেদা জিয়াকেই নিতে হবে। এরপর নির্বাচনে এলে জনগণ আপনাকে গ্রহণ করতেও পারে।’
সুরঞ্জিত বলেন, ‘বিএনপির সুমতি হয়েছে। তারা নিয়মতান্ত্রিক রাজনীতিতে ফিরে এসেছে। আমাদের জাতীয় জীবনে যে সঙ্কট তৈইর হয়েছিল তা থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে নির্বাচনের মাধ্যমে খালেদা জিয়াকে অপূর্ব সুযোগ করে দিয়েছেন শেখ হাসিনা।’
তিনি বলেন, ‘কারগারে যারা আটক আছে তাদের জামিন দেয়া না দেয়া আদালতের বিষয়। এখানে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না।’
খালেদা জিয়ার আদালতে যাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আমার বন্ধু খন্দকার সাহেব বলেন নিরাপত্তা পেলে খালেদা জিয়া আদালতে যাবে। তিনি কার্যালয়ে অবস্থান করছেন। তার নিরাপত্তা বিঘ্নিত করছে কে? সে তো নিরাপদেই আছে। তার নিরাপত্তা দিয়ে আদালতে নিতে হবে এমন কোথাও লেখা আছে নাকি?’
নির্বাচনে সেনাবাহিনী নিয়োগের বিষয়ে সুরঞ্জিত বলেন, ‘আমাদের সেনাবাহিনী অনেক উচ্চপ্রশিক্ষিত। তাদের যত্রতত্র ব্যবহার করা যাবে না। তাদেরকে দেশের স্বাধীনতা স্বার্বভৌমত্ব রক্ষার জন্য কাজে লাগানো হয়।’
তিনি বলেন, ‘নির্বাচন কমিশন একটি স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান। তারা অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করবে। ভোটাররা ভোট কেন্দ্রে যাবেন। আইনশৃঙ্খলা বাহিনী জনগণের নিরাপত্তা নিশ্চিত করবে।’
তিনি আরো বলেন, ‘সকলকেই আইনের প্রতি শ্রদ্ধা রেখে গণতান্ত্রিকভাবে চলা উচিৎ। অতীতে অনেক দেশে গণতন্ত্রের পথে বাধা এসেছে। এসব জঙ্গিবাদী, সহিংসতাবাদী তৎপরতাকে ধর্য্যৈর সঙ্গে মোকাবেলা করে গণতন্ত্রকে এগিয়ে নেয়া হয়েছে।’
ডা. খন্দকার মো. এমদাদুল হক সেলিমের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সতিশ চন্দ্র রায়, মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু, সংগঠনের সদস্য সচিব হুমায়ুন কবির মিজি প্রমুখ।