ঢাকাSunday , 12 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সীমান্তে চোরাচালান ও বিমান বন্দরে যাত্রী হয়রানি বন্ধে কঠোর নির্দেশ শ্রমমন্ত্রীর 

Link Copied!

মন্ত্রী হওয়ার আগে থেকেই জনদুর্ভোগ নিয়ে প্রতিবাদী কন্ঠ ও সিলেটের উন্নয়ন আদায়ে অগ্রণী ভূমিকা পালন কারি এক ব্যক্তির নাম আরিফুল হক চৌধুরী। যিনি সিলেট সিটি কর্পোরেশনের ছিলেন একজন কাউন্সিলর। সেখান থেকে সিলেট সিটি কর্পোরেশনের একাধিকবার মেয়র। নগরীতে আরিফুল হক চৌধুরীর অবস্থান সুদৃঢ় থাকার পর ও তাকে বিএনপি মনোনয়ন দিয়েছে সিলেট ৪ আসনে। যে এলাকটি জৈন্তাপুর, গোয়ায়ইনঘাট ও কোম্পানীগঞ্জ এ তিন উপজেলা নিয়ে অবস্থিত। দল মনোনয়ন দেয়ার পর নতুন এক এমপি ধানের শীষের প্রার্থী হিসেবে কয়েক দিনের জন্য সেখানে সভা সমবেশ করে হয়েছেন এমপি। এলাকাটি সীমান্তবর্তী। তারপর বর্তমান সরকারের এখন তিনি এখন গুরুত্বপূর্ণ মন্ত্রী। সীমান্তবর্তী এলাকার এমপি হওয়ার পরও অপরাধ আর অন্যায়ের বিরুদ্ধে স্পষ্ট এক ব্যক্তিত্ব মন্ত্রী আরিফুল হক চৌধুরী। যিনি আজ সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা হিসেবে যোগ দিয়ে সীমান্তে চোরাচালান ও বিমান বন্দরে যাত্রী হয়রানি বন্ধে দিয়েছেন কঠোর নির্দেশ। ১২ এপ্রিল রবিবার দুপুরে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত হয় সিলেট জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা। সেখানে মন্ত্রী এ নির্দেশ দেন। সিলেট জেলা আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা হিসেবে যোগদান করেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি ছিলেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। সভায় জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মন্ত্রী আরিফুল হক চৌধুরী তাঁর বক্তব্যে সিলেটের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। তিনি সীমান্ত এলাকায় মাদক ও সকল প্রকার চোরাচালান প্রতিরোধে সংশ্লিষ্ট বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন। জেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তিনি প্রশাসনকে তাগিদ দেন এবং সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে বিদেশগামী ও প্রবাসী যাত্রীদের হয়রানি বন্ধে অতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিশেষভাবে নির্দেশ প্রদান করেন। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সারওয়ার আলম মন্ত্রীর নির্দেশনাসমূহ বাস্তবায়নে প্রশাসনের দৃঢ় অবস্থানের কথা ব্যক্ত করেন। সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিজিবি, র‍্যাব এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।