ঢাকাSunday , 12 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে বাড়ছে হাম রোগের প্রকোপ: ৯৭ জনের উপসর্গ শনাক্ত

Link Copied!

উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে দিন দিন বাড়ছে হাম রোগের সংক্রমণ, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ১০ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত মোট ৯৭ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে রোববার দুপুর পর্যন্ত জেলায় ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে ৩ জনের শরীরে হাম রোগ নিশ্চিত করা হয়েছে। এ পর্যন্ত ২৮ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ১৫ জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এখন পর্যন্ত এই রোগে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি, যা কিছুটা স্বস্তির বিষয় হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নমুনা সংগ্রহ ও পরীক্ষার কার্যক্রম জোরদার করা হয়েছে। ইতোমধ্যে ৭৩ জন রোগীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. মো. আনিছুর রহমান জানান, “জেলায় হামের সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে টিকাদান কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। বিশেষ করে যেসব শিশু এখনো টিকা নেয়নি, তাদের দ্রুত টিকার আওতায় আনা হচ্ছে।” স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ হলেও সময়মতো টিকাদান এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এটি প্রতিরোধ করা সম্ভব। তারা অভিভাবকদের শিশুদের টিকা নিশ্চিত করার পাশাপাশি জ্বর, ফুসকুড়ি বা অন্যান্য উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার পরামর্শ দিয়েছেন। বর্তমান পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করেছেন ।