ঢাকাSaturday , 11 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৩

Link Copied!

দক্ষিণ লেবাননের নাবাতেহ এলাকায় ইসরায়েলি বিমান হামলায় তিনজন নিহত হয়েছেন। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) বরাত দিয়ে আল-জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নাবাতেহ’র মায়ফাদৌন নামক স্থানে একটি আবাসিক ভবন লক্ষ্য করে এ হামলা চালায় ইসরায়েল। এতে ভবনটি পুরোপুরি ধ্বংস হয়ে যায় এবং তিনজন নিহত হন।

আরো পড়ুন

জ্বালানির জন্য মরিয়া হয়ে যেভাবে চীন-রাশিয়া-ইরানের দিকে ঝুঁকছে যুক্তরাষ্ট্রের মিত্ররা

মার্কিন চাপে যুদ্ধবিরতির আলোচনায় ইসরায়েল রাজি হওয়ার পরেও লেবাননে বিমান হামলা অব্যাহত রেখেছে। এর আগে গেল শুক্রবার দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর নাবাতিয়েতে ইসরায়েলি বিমান হামলায় লেবানিজ নিরাপত্তা বাহিনীর ১৩ জন সদস্য নিহত হয়েছে। এদিকে লেবানন ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা শুরু করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

নতুন করে দখলদার ইসরায়েলে এমন হামলা আলোচনায় বসাকে ভেস্তে দেবে বলে মনে করেন বিশ্লেষকরা।