ঢাকাSaturday , 11 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানে পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স

Link Copied!

ইরানের সঙ্গে ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যে শান্তি আলোচনায় অংশ নিতে আজ শনিবার (১১ এপ্রিল) পাকিস্তানে পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, বিমানবন্দরে ভ্যান্সকে স্বাগত জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার, সামরিক বাহিনীর প্রধান আসিম মুনির এবং ইসলামাবাদে মার্কিন দূতাবাসের চার্জ ডি’অ্যাফেয়ার্স ন্যাটালি বেকার।

আরও পড়ুন

ইসরায়েলে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি

এ ছাড়া ভ্যান্সের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সদস্য হিসেবে স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারও ইসলামাবাদে পৌঁছেছেন। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের সরকারি বিমান এয়ার ফোর্স-২-তে চেপে গতকাল শুক্রবার ওয়াশিংটন থেকে রওনা হয় মার্কিন প্রতিনিধিদলটি।

এর আগে, ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের নেতৃত্বে ইরানি কর্মকর্তারা আলোচনার জন্য শনিবার সকালে পাকিস্তানে পৌঁছেছেন।