ঢাকাSaturday , 11 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আমাদের সদিচ্ছা আছে, কিন্তু যুক্তরাষ্ট্রের ওপর বিশ্বাস নেই : ইরানের স্পিকার

Link Copied!

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আগে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মাদ বাকের গালিবাফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আসন্ন আলোচনায় তেহরানের সদিচ্ছা থাকলেও ওয়াশিংটনকে তারা বিশ্বাস করতে পারছেন না।

শনিবার (১১ এপ্রিল) পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, অতীতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বারবার প্রতারণার শিকার হয়েছে ইরান।

আরও পড়ুন

প্রশ্নে ঘেরা ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

গালিবাফ বলেন, ‘আমাদের সদিচ্ছা আছে, কিন্তু (যুক্তরাষ্ট্রের ওপর) কোনো বিশ্বাস নেই।’ ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট মনিটর।

গালিবাফ বলেন, ‘আসন্ন আলোচনায় মার্কিন পক্ষ যদি একটি প্রকৃত চুক্তিতে আসতে এবং ইরানি জনগণের অধিকার নিশ্চিত করতে প্রস্তুত থাকে, তাহলে তারাও চুক্তিতে আসার ব্যাপারে আমাদের প্রস্তুতি দেখতে পাবে।’

তবে তিনি সতর্ক করে বলেছেন, অসৎ কর্মকাণ্ডকে আড়াল করতে আলোচনাকে ব্যবহার করা হলে তেহরান কঠোর জবাব দেবে।

এদিকে, আলোচনায় যোগ দেওয়ার আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, ‘যদি ইরানিরা সদিচ্ছা নিয়ে আলোচনা করতে ইচ্ছুক হয়, তবে আমরা অবশ্যই তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত।’