ঢাকাSaturday , 11 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘ইসরায়েলপন্থী প্রতিনিধি থাকলে চুক্তি সম্ভব নয়’

Link Copied!

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সম্ভব হলেও ইসরায়েলের সঙ্গে নয় বলে জানিয়েছেন ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট। ইরানের সঙ্গে ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যে শান্তি আলোচনায় অংশ নিতে আজ শনিবার (১১ এপ্রিল) পাকিস্তানে পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ প্রতিনিধিদল।

ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ বলেছেন, ‘ইসলামাবাদে যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হয়, তাহলে এমন একটি সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে, যা উভয় পক্ষের পাশাপাশি বিশ্বের জন্যও উপকারী হতে পারে।’

সামাজিকমাধ্যম এক্সে সম্প্রতি তার প্রকাশিত এক বিবৃতিতে সতর্ক করে বলা হয়েছে, তবে আলোচনায় যদি ইসরায়েলপন্থী প্রতিনিধিরা উপস্থিত থাকেন, তাহলে কোনো চুক্তি সম্ভব হবে না। তিনি আরো বলেন, ‘সেক্ষেত্রে প্রতিরক্ষামূলক পদক্ষেপ আগের চেয়েও বেশি তীব্রভাবে অব্যাহত থাকবে, যার ফলে বিশ্বকে আরো বড় মূল্য দিতে হবে।’

এদিকে পাকিস্তানের পরিকল্পনা ও উন্নয়নমন্ত্রী আহসান ইকবাল বিবিসিকে বলেন, ‘ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি আলোচনায় লেবাননকেও অন্তর্ভুক্ত করা উচিত।’ তার মতে, ‘এই প্যাকেজে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি থাকা উচিত।’ অর্থাৎ আলোচনা চলাকালীন সময়ে পাকিস্তান আশা করে, ইসরায়েল এই ঐতিহাসিক সুযোগটি নষ্ট করবে না।

আরও পড়ুন

ক্ষমতা ছাড়ার আগে ট্রাম্পের গণক্ষমা নাকি ‘রসিকতা’

আহসান ইকবাল বলেন, ‘অঞ্চলের এক অংশ রক্তে ভেজা থাকবে আর অন্য অংশ আলোচনার অধীনে থাকবে, এটা হতে পারে না। আমি মনে করি ইসরায়েলকে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং আলোচনার আগে কোনো ধরনের সুবিধা নেওয়ার চেষ্টা করা উচিত হবে না।’

তিনি আরো জানান, পাকিস্তান বিবাদমান পক্ষগুলোকে একটি চুক্তিতে আনতে সর্বাত্মক চেষ্টা করবে। তার মতে, যদি পক্ষগুলো যুদ্ধবিরতি বাড়াতে এবং আরেক দফা আলোচনায় সম্মত হয়, তবে সেটিকেই একটি সফল অগ্রগতি হিসেবে দেখা হবে।