ঢাকাThursday , 9 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জে বিএনপির দুই গ্রুপের গোলাগুলির মধ্যে পড়ে শিশু গুলিবিদ্ধ

Link Copied!

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঝুট ব্যবসা ঘিরে বিএনপির দুই গ্রুপের গোলাগুলির মধ্যে পড়ে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। সেই সঙ্গে দলের এক নেতার ছেলের গায়েও গুলি লেগেছে।

দুজনকে উদ্ধার করে বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

আহত দুজন হলো মোহাম্মদ ইমরান (১৪) ও মোহাম্মদ রাকিব (২৩)। ইমরান স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ও ফতুল্লার পঞ্চবটি এলাকার আসমাউল হোসেনের ছেলে। রাকিব এনায়েতনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হোসেন খোকার ছেলে। তিনি পাগলা মিসির আলি ডিগ্রি কলেজে পড়াশোনা করেন।

দুজনকে হাসপাতালে নিয়ে আসা সিরাজুল ইসলাম নামের একজন জানান, বেলা ১১টার দিকে চাঁদনী হাউজ এলাকায় তারা গুলিবিদ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘নারায়ণগঞ্জ থেকে দুই শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে এসেছে। তাদের জরুরি বিভাগের চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে অবগত করেছি।’

জাগো নিউজের নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, ফতুল্লার এনায়েতনগরের শাসনগাঁও চাঁদনী হাউজিং এলাকায় ‘ডয়েজল্যান্ড’ নামের একটি পোশাক কারখানার ঝুট মালামাল নামানোকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুটি গ্রুপের সংঘর্ষ বাধে। এসময় হাত বোমা বিস্ফোরণ ও গোলাগুলিতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) হাসিনুজ্জামান বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঝুট মালামাল নিয়ে বিরোধ থেকেই সংঘর্ষের সূত্রপাত। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।