ঢাকাSaturday , 4 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আইপিএল ছেড়ে অস্ট্রেলিয়ায় ফিরলেন কামিন্স

Link Copied!

আইপিএলের মাঝপথে ভারত ছাড়লেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স। পিঠের চোটের জন্য চূড়ান্ত স্ক্যান তিনি করাবেন নিজ দেশে অস্ট্রেলিয়ায়।
দলের সঙ্গে অনুশীলন করলেও এখন পর্যন্ত চোটের কারণে মাঠে নামতে পারেননি কামিন্স। গত বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচের পরই তিনি ভারত ছাড়েন।

জানা গেছে, এই স্ক্যানটি পূর্বনির্ধারিত এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার তত্ত্বাবধানে সম্পন্ন হবে। সবকিছু ঠিক থাকলে আগামী ১৭ এপ্রিলের মধ্যে তিনি আবারও দলের সঙ্গে যোগ দেবেন।

আইপিএল শুরুর আগেই কামিন্স জানিয়েছিলেন, সব কিছু ঠিক থাকলে টুর্নামেন্টের দ্বিতীয়ার্ধ এবং প্লে-অফে খেলতে পারবেন। সেই পরিকল্পনা অনুযায়ীই তিনি ধীরে ধীরে ফিরে আসার পথে রয়েছেন।
কামিন্সের অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দিচ্ছেন ইশান কিশান, যিনি শুরু থেকেই অন্তর্বর্তীকালীন অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

গত বছরের জুলাই থেকে পিঠের চোটে ভুগছেন কামিন্স। এর মধ্যে শুধুমাত্র ডিসেম্বরের অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টেই তিনি প্রতিযোগিতামূলক ক্রিকেটে অংশ নেন। চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলতে পারেননি এই পেসার।