ঢাকাWednesday , 1 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

থাইল্যান্ডের বিপক্ষে এগিয়ে গেল বাংলাদেশ

Link Copied!

সাগরিকার গোলে থাইল্যান্ডের বিপক্ষে এগিয়ে গেল বাংলাদেশ অনূর্ধ-২০ নারী ফুটবল দল। স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে ৩১ মিনিটে বাংলাদেশের ফরোয়ার্ড মোসাম্মাৎ সাগরিকা গোল করেন।

বাংলাদেশ সিনিয়র দল এশিয়া কাপের আগে থাইল্যান্ডে দুটি প্রীতি ম্যাচ খেলেছিল। দুই ম্যাচেই ঋতুপর্ণারা হেরেছিলেন। সেখানে সাগরিকারা আজ দারুণ শুরু করেছে।

খেলার শুরুতে থাইল্যান্ডের ফুটবলাররা গতিতে বাংলাদেশের ডিফেন্স ভেদ করেছে। গোলরক্ষক মিলি দুই বার পোস্ট ছেড়ে বেরিয়ে আসলেও বড় কোনো বিপদ হয়নি। আবার হাই লাইন ডিফেন্স করায় বাংলাদেশ থাইল্যান্ডকে অফ সাইড ফাদেও ফেলেছে একাধিকবার।

আরও পড়ুন

৪০০ কোটির ফিক্সড ডিপোজিট বিজয়ের, কত সম্পত্তির মালিক অভিনেতা?

ম্যাচের সবচেয়ে আকর্ষণীয় মুহুর্ত ৩১ মিনিটে। বাংলাদেশের অর্ধ থেকে মহতী সাগরিকার উদ্দেশ্যে থ্রু পাস দেন। থাইল্যান্ডের তিন ডিফেন্ডারের মাঝ থেকে বল নিয়ে দ্রুতগতিতে ছুটতে থাকেন সাগরিকা। প্রায় ৪৫ গজ দূর থেকে বল টেনে নিয়ে বক্সে যান।

থাইল্যান্ডের গোলরক্ষক এগিয়ে আসলেও সাগরিকা ঠান্ডা মাথায় বল জালে পাঠান। বাংলাদেশের ডাগ আউট ও স্টেডিয়ামে থাকা প্রবাসী বাংলাদেশিরা আনন্দে মাতেন। বাংলাদেশ গোলের সুযোগ তৈরি করার চেষ্টা করে ম্যাচের শুরু থেকেই। মিডফিল্ডার স্বপ্না রানী দূর পাল্লার শট নিয়েছেন কয়েকবার।