ঢাকাThursday , 2 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিরাপত্তা পেলেই আদালতে যাবেন খালেদা

Link Copied!

khaleda 2নিজস্ব প্রতিবেদক: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালতে হাজিরার দিন নিরাপত্তার আশ্বাস পেলে বেগম খালেদা জিয়া আদালতে যাবেন বলে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
বৃহস্পতিবার দুপুরে সুপ্রিমকোর্টে বারের সভাপতির রুমে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মাহবুব বলেন, ‘আদালতে যাওয়ার দিন সরকারের পক্ষ থেকে যদি পর্যাপ্ত নিরাপত্তার দেয়া হয় তাহলে তিনি (খালেদা) আদালতে হাজিরা দেবেন।’ এর আগে আদালতে হাজিরা দিতে যাওয়ার সময় খালেদার গাড়িবহরে হামলা করা হয় বলেও অভিযোগ করেন তিনি।
সে হামলার ঘটনায় কোনো থানা সাধারণ ডায়েরি পর্যন্ত গ্রহণ করেনি বলেও অভিযোগ করেন বিএনপিপন্থি এ আইনজীবী।
খন্দকার মাহবুব বলেন, ‘আদালতে হাজিরা দিতে যাওয়ার সময় খালেদার ওপর আবারো হামলা করতে পারে দুর্বৃত্তরা এমন আশঙ্কায় আছি আমরা। যদি সরকার আদালতে যাওয়ার সময় বেগম খালেদা জিয়াকে পর্যাপ্ত পরিমান নিরাপত্তা দেয় তাহলে তিনি আদালতে যাবেন।’ আদালতের প্রতি বেগম খালেদা জিয়ার সব সময়ই শ্রদ্ধা আছে বলে জানান খন্দকার মাহবুব।
উল্লেখ্য, আগামী ৫ এপ্রিল রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থিত বিশেষ জজ আদালতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার হাজিরা দেয়ার দিন নির্ধারণ করেছেন আদালত।