ঢাকাMonday , 30 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রংপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ২জন গ্রেফতার

Link Copied!

রংপুরে পাওনা টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার অভিযোগে মামলায় র‌্যাব-১৩ এর অভিযানে প্রধান আসামিসহ ২জন এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করেছে। সোমবার (৩০ মার্চ) র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৩ সিপিএসসি রংপুর এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটিই জানিয়েছেন সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী। বাদীর দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায় যে, ভিকটিমের কাছে থেকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে গ্রেফতারকৃত প্রধান অভিযুক্ত মোঃ জাকির হোসেন বিভিন্ন সময় মোট ১৭ লক্ষ টাকা নেয়। প্রতিশ্রুতি অনুয়ায়ী নির্দিষ্ট সময়ে চাকরি না পাওয়ায় আসামি মোঃ জাকির হোসেনের নিকট ভিকটিম তার প্রদানকৃত টাকা ফেরত চান। টাকা ফেরত না দেওয়ার জন্য আসামি ভিকটিমকে বিভিন্ন সময় ভয়-ভীতি প্রদান করে আসছিল। এরই জের ধরে গত ১ মার্চ দুপুর ১২টা ৩০মিনিটে ভিকটিমকে টাকা ফেরত দেওয়ার কথা বলে আসামি মোঃ জাকির হোসেনের ভাড়াবাসায় ডেকে নিয়ে ভিকটিমকে শ্বাসরোধে হত্যা করে আসামিরা সুকৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে গত ২ মার্চ ভিকটিমের ভাই বাদী হয়ে রংপুর কোতয়ালী থানায় পেনাল কোডের ৩০২/২০১/৩৪ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-০৩/৫১। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও লোমহর্ষক হত্যাকান্ড হওয়ায় এলাকায় ব্যাপকভাবে চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামি গ্রেফতারে সচেষ্ট হয়। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩ সিপিএসসি রংপুর এবং সিপিসি-২ নীলফামারীর একটি যৌথ আভিযানিক দল রোববার (২৯ মার্চ) রাত ৩টা ১০মিনিটে সময় পঞ্চগড় জেলার সদর থানাধীন ৪নং কামাতকাজল দীঘি ইউনিয়নের অন্তর্গত টুনিরহাট গ্রামের মৃত কবির উদ্দিনের পুত্র জনৈক মোঃ আনারুলের বাড়িতে অভিযান পরিচালনা করে নীলফামারী জেলার জলঢাকা থানার নগভক্ত জসিপাড়া এলাকার আবুল হোসেনের পুত্র আলোচিত হত্যা মামলার এজাহারনামীয় প্রধান পলাতক আসামি মোঃ জাকির হোসেন এবং মোঃ জাকির হোসেনের স্ত্রী ২নং আসামি মোছাঃ শিউলি বেগম দ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।