ঢাকাMonday , 30 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

র‌্যাবের অভিযানে জাল নোট চক্রের দুই সদস্য গ্রেফতার

Link Copied!

সিরাজগঞ্জের সলঙ্গা এলাকায় পৃথক অভিযানে ১৩ লাখ ১৫ হাজার টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২। সোমবার র‌্যাব-১২ সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র‌্যাব-১২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আতিকুর রহমান মিয়া।

গ্রেফতারকৃতরা হলেন—সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বেড়াবাজুয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে মো. রবিউল ইসলাম এবং একই উপজেলার মোক্তার হোসেনের ছেলে মো. আবুল হাসান।

আরও পড়ুন

১৪ পদের সবকটিতে বিএনপিপন্থিরা জয়ী

র‌্যাব জানায়, রোববার গোপন সংবাদের ভিত্তিতে হাটিকুমরুল এলাকায় অভিযান চালিয়ে প্রথমে ৫১ হাজার টাকার জাল নোটসহ ওই দুজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকার হাকিম শেখের বাড়িতে অভিযান চালিয়ে আরও ১২ লাখ ৬৪ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। এ সময় জাল নোট তৈরির বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়।

প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-১২ অধিনায়ক জানান, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাজারে ছাড়ার উদ্দেশ্যে এসব জাল নোট প্রস্তুত করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িত চক্রের মূল হোতাসহ অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‌্যাব।