ঢাকাWednesday , 1 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইসিতে বিএনপি প্রতিনিধিদল

Link Copied!

BNP Logoনিজস্ব প্রতিবেদক: আসন্ন সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনে (ইসি) এসেছে বিএনপির প্রতিনিধি দল।
বুধবার বিকেল ৩টার দিকে স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নার শাহ ও জমির উদ্দিন সরকারের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল কমিশনে প্রবেশ করেন।
নির্বাচনী প্রচারে সম-অধিকার এবং গণসংযোগ ও সভা-সমাবেশের ক্ষেত্রে সবার সমান সুযোগ নিশ্চিতসহ বিভিন্ন দাবি নিয়ে তারা কথা বলবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমেদের সঙ্গে।
এছাড়া কারাবন্দী নেতাদের মুক্তি, গ্রেপ্তার অভিযান বন্ধ, বিএনপির কেন্দ্রীয় কার্যালয় খুলে দেয়া, অবৈধ অস্ত্র উদ্ধার ও বৈধ অস্ত্র জমা নেয়া, মেয়র ও কাউন্সিলরসহ নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নেতা-কর্মী ও নির্বাচনী এজেন্টদের গ্রেপ্তার না করা, আচরণবিধি ভঙ্গ করার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া, ভোট জালিয়াতির অভিযোগ পাওয়ামাত্র ব্যবস্থা নেয়া ইত্যাদি দাবি নির্বাচন কমিশনকে জানানো হবে বলে দলটির একাধিক সূত্রে জানা গেছে।
এর আগে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকমর্তা শায়রুল কবির খান সাংবাদিকদের জানিয়েছিলেন, ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন বিষয়ে বিভিন্ন দাবি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নার শাহ ও জমির উদ্দিন সরকারের নেতৃত্বে আজ বুধবার বিকেলে একটি প্রতিনিধি দল ইসিতে যাবে।
উল্লেখ্য, গত ২৫ মার্চ বুধবার বিকেলে ‘শত নাগরিক কমিটি’র ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদের নেতৃত্বে ছয় সদস্যেরে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়েছিল।