ঢাকাWednesday , 1 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাটের ব্যবহার বাড়াতেই মন্ত্রীর যতো চিন্তা

Link Copied!

Juteনিজস্ব প্রতিবেদক: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, ‘পাটের ব্যবহার বিশেষ করে পাটের ব্যাগ বাধ্যতামূলক করতে পারলে আমরা এর হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে পারবো। একই সঙ্গে আন্তর্জাতিক বিশ্বে পাটকে তুলে ধরতে পারবো।
বহুমুখি পাট পণ্যের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে তিনি সাংবাদিকেদের একথা বলেন।
মির্জা আজম বলেন, ‘পাটপণ্য ব্যবহারের জন্য ইতিমধ্যে আইন প্রণয়ন করা হয়েছে। এই আইন সম্পূর্ণভাবে কার্যকর করতে পারলে এর ব্যবহার আরো বাড়বে। এছাড়া খুব শিগগিরই সরকারি অফিসে ও বিভিন্ন দপ্তরে পাট পণ্য ব্যবহারের জন্য নির্দেশ দেয়া হবে।’
পাটকে কৃষিপণ্য হিসেবে স্বীকৃতি দেয়া হবে জানিয়ে মির্জা আজম বলেন, ‘এতে পাট পণ্যের উপর ভ্যাট হ্রাস পাবে।’ ইতিমধ্যে ৭শ কোটি টাকা মূল্যের জুট জিও টেক্সটাইল ব্যবহার করা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাত দিয়ে আজম বলেন, ‘পাটের ঐতিহ্য ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী। আর কোনো পাটকল বিক্রি করা হবে না বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে বন্ধ পাটকলগুরো চালু করারও উদ্যোগ নেয়া হচ্ছে।’
এক প্রশ্নে জবাবে প্রতিমন্ত্রী জানান, বাজার করার জন্য যে পাটের ব্যাগ ব্যাবহার করা হয় সেসব ব্যাগের যতোটা সম্ভব মূল্য কমানোর উদ্যোগ নেয়া হবে।
উল্লেখ্য, দেশে হেসিয়ান, স্যাকিং, সিবিসি, ইয়ার্ন, টোয়াইন, জিও-জুট-টেক্সটাইল, লিনো হেসিয়ান, জুট বেল্ট, সোলব্রেড, রশি, জুট স্প্রেডিলসসু, জুট ক্লথ, ম্যাট, জুট ব্যাগ, কুষণ কভার ইত্যাদি পাটজাত পণ্য উৎপাদন হয়।
এদিকে বৈঠকে পাটের বাজার সম্প্রসারণ ও রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে কয়েকটি সুপারিশ করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- কৃত্রিম সিনথেটিক ও পলি প্রেপাইলিন জনিত পণ্যের অনুপ্রবেশ রোধ করা, মিল মেশিনারির আধুনিকায়ন, বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোর মাধ্যমে পাট পণ্যের বাণিজ্যিক কার্যক্রম বৃদ্ধি করা ইত্যাদি।