ঢাকাTuesday , 17 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ে দুই শতাধিক বাড়িঘর লণ্ডভণ্ড

Link Copied!

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় আকস্মিক ঘূর্ণিঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে দুই শতাধিক ঘরবাড়ি। গত রোববার রাতে উপজেলার রাজাহার ইউনিয়নের দুটি গ্রামে এই ঝড় আঘাত হানে। এতে ঘরবাড়ি ছাড়াও বিপুল পরিমাণ গাছপালা ও ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে হঠাৎ শুরু হওয়া এই ঝড়ে রাজাহার ইউনিয়নের কুকুরাইল ও বানেশ্বর গ্রাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের তীব্রতায় কুকুরাইল গ্রামের অনেক কাঁচা ও টিনশেড ঘর ভেঙে পড়েছে। অনেকের ঘরের চাল উড়ে গিয়ে কয়েকশ গজ দূরে পড়েছে। হঠাৎ এই বিপর্যয়ে মুহূর্তের মধ্যে নিঃস্ব হয়ে পড়েছে গ্রাম দুটির অন্তত ২০০ পরিবার। সরেজমিনে দেখা গেছে, ঝড়ে শুধু ঘরবাড়িই নয়, উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা। রাজাহার ইউনিয়নে অবস্থিত মুক্তিযোদ্ধা টেকনিক্যাল কলেজের গাছপালা উপড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মাঠে থাকা বোরো ধানসহ অন্যান্য ফসলেরও ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা। বসতভিটা হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। কুকুরাইল গ্রামের ক্ষতিগ্রস্ত এক বাসিন্দা বলেন, কিছু বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে গেল। ঘর নাই, থাকার জায়গা নাই। ছোট ছোট বাচ্চা নিয়ে এখন কোথায় দাঁড়াব? রাজাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, ঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। বিষয়টি দ্রুততম সময়ের মধ্যে উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। ইউএনও সৈয়দা ইয়াসমিন সুলতানা বলেন, আমরা ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেছি। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করার নির্দেশ দেয়া হয়েছে। দ্রুতই সরকারিভাবে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।