ঢাকাTuesday , 17 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সরিষাবাড়ীতে ১ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ

Link Copied!

জামালপুরের সরিষাবাড়ীতে এক হাজার পরিবার ঈদ উপলক্ষ্যে উপহার পেলো ঈদের খাদ্য সামগ্রী। মঙ্গলবার বিকেলে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মোনারপাড়া গ্রামে সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি পলাশ মিয়া ফারুকের উদ্যোগে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। জানা যায়, প্রতি বছর পলাশ মিয়া ফারুকের উদ্যোগে পোগলদিঘা ইউনিয়নের বিভিন্ন স্থানের অসহায় দরিদ্র ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপলক্ষ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এবারও বিভিন্ন গ্রামের ১ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে সেমাই, চিনি, দুধ, সাবান বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ মিয়া ফারুক।