ঢাকাTuesday , 17 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শহীদ পুলিশ সদস্যের পরিবারে ঈদের আনন্দ ছড়িয়ে দিল বাংলাদেশ পুলিশ

Link Copied!

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ পুলিশ। ইন্সপেক্টর জেনারেল অব পুলিশের পক্ষ থেকে দেশপ্রেমিক সেই বীর পুলিশ সদস্যদের পরিবারের জন্য পাঠানো হয়েছে ঈদের শুভেচ্ছা বার্তা, খাদ্যসামগ্রী ও উপহার। দায়িত্ব পালনের সময় যারা জীবন দিয়েছেন, তাদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতার নিদর্শন হিসেবেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় মেহেরপুরে কর্তব্যরত অবস্থায় শহীদ হওয়া এক পুলিশ সদস্যের পরিবারের হাতে ঈদের উপহার তুলে দেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। এ সময় পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে কিছু সময় কাটান তিনি। পুলিশ সুপার বলেন, “দেশ ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে যেসব পুলিশ সদস্য জীবন উৎসর্গ করেছেন, তাদের এই আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তাদের পরিবার যেন কোনোভাবেই অবহেলিত না হয়, সে বিষয়টি বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখে।” তিনি আরও বলেন, “ঈদের এই আনন্দঘন মুহূর্তে শহীদ পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বাংলাদেশ পুলিশ সবসময় তাদের পাশে থাকবে।” এমন উদ্যোগে আবেগাপ্লুত হয়ে শহীদ পুলিশ সদস্যের পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এই ভালোবাসা ও সম্মান তাদের বেদনার মাঝেও কিছুটা স্বস্তি এনে দিয়েছে।