ঢাকাMonday , 16 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মানবতার সেবায় কাজ করছে হিরোনবালা ফাউন্ডেশন

Link Copied!

মানবতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার চেতনা নিয়ে কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবী ও অলাভজনক মানবিক সংগঠন হিরোনবালা ফাউন্ডেশন (HB Foundation)। ২০২৩ সালের ১৫ অক্টোবর প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে নানা মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বিশেষ করে পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে পথশিশু ও শ্রমজীবী মানুষের জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ইফতার ও ভ্রাম্যমাণ সেহেরি বিতরণ কর্মসূচি। পাশাপাশি দরিদ্র মানুষের সহায়তা, শিক্ষাসামগ্রী প্রদান এবং প্রয়োজনে চিকিৎসা সহায়তা দেওয়ার মতো সামাজিক উদ্যোগও চালু রয়েছে।

হিরোনবালা ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, গত ১৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে অসহায় ও শ্রমজীবী মানুষের মধ্যে নিয়মিত সেহেরি বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর ধারাবাহিকতায় ২ মার্চ ২০২৬ তারিখে পথশিশু ও দুস্থ মানুষের জন্য ভ্রাম্যমাণ ইফতার কর্মসূচি আয়োজন করা হয়। এছাড়া ৩ মার্চ সংগঠনের স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংগঠনটি বর্তমানে দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা এবং বিভিন্ন সামাজিক মানবিক উদ্যোগ বাস্তবায়নের কাজও চালিয়ে যাচ্ছে। সংগঠনের সদস্যরা বিশ্বাস করেন—“মানুষের পাশে, মানবতার পথে”—এই আদর্শকে সামনে রেখেই তারা সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছেন।

হিরোনবালা ফাউন্ডেশনের দায়িত্বশীলদের মধ্যে রয়েছেন সভাপতি শুভ্রা সাহা, সাধারণ সম্পাদক বজলুর রশিদ সুইট, নির্বাহী সদস্য অদ্বৈত কুমার, কোষাধ্যক্ষ সুমাইয়া বিন্তি, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রঞ্জু এবং প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. দেলোয়ার হোসাইন। এ ছাড়া স্বেচ্ছাসেবক হিসেবে লাবিব, ইমরুল, নিরবসহ আরও অনেকেই মানবিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।

সংগঠনের পক্ষ থেকে সমাজের সহৃদয় ও মানবিক মানুষদের এই উদ্যোগে পাশে থাকার আহ্বান জানানো হয়েছে, যাতে সম্মিলিতভাবে একটি সহানুভূতিশীল ও মানবিক সমাজ গড়ে তোলা যায়।