ঢাকাMonday , 16 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণখান থানায় মামলা দায়েরের পরও আসামি গ্রেফতার হয়নি, তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ 

Link Copied!

রাজধানীর দক্ষিণখান থানায় দায়ের করা একটি মারধরের মামলার ঘটনায় এখনো কোনো আসামি গ্রেফতার না হওয়ায় ভুক্তভোগী পরিবারের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। একই সঙ্গে মামলার তদন্ত কর্মকর্তা এসআই আলমগীর আসামিদের পক্ষ হয়ে কাজ করার চেষ্টা করছেন বলে ভুক্তভোগীর পক্ষ থেকে অভিযোগ উঠেছে। মামলার সূত্রে জানা যায়, দক্ষিণখান থানার দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা মরিয়ম খাতুন মিতু (২৮) গত ১৪ মার্চ ২০২৬ তারিখ স্থানীয় ২ জনের বিরুদ্ধে মারধর ও হুমকির মামলা দায়ের করেন যার মামলা নং ১০, জিআর নং ৬৫ যার। অভিযুক্তদের মধ্যে কামরুল আহমেদ (৪০) ও আফসানা রুপা (৩৩) নাম উল্লেখ করা হয়েছে। কামরুল আহমেদ সম্পর্কে বাদিনীর দেবর এবং আফসানা রুপা জা হন। মামলায় বলা হয়, ঘটনার দিন বিকেল আনুমানিক ৪টার দিকে পূর্ব বিরোধের জেরে অভিযুক্তরা দলবদ্ধভাবে ভুক্তভোগীর বাড়িতে এসে অসভ্য ভাষায় গালাগালি করতে থাকে। একপর্যায়ে তারা ভুক্তভোগীকে মারধর করে এবং লাঠি দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। ভুক্তভোগী পরিবারের দাবি, মামলা দায়ের করার পরও পুলিশ এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করেনি। বরং মামলার তদন্ত কর্মকর্তা আসামিপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে তাদের পক্ষ হয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন তারা। ভুক্তভোগীর পরিবার জানায়, আসামিরা এলাকায় প্রভাবশালী হওয়ায় তারা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং ভুক্তভোগী পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, মামলার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগী পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে।