ঢাকাTuesday , 31 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণ পশ্চিমের ৫ জেলার কৃষি উন্নয়নে কাজ করছে বৃহত্তর ফরিদপুর সেচ এলাকা উন্নয়ন প্রকল্প

Link Copied!

প্রকল্পের মাধ্যমে খননকৃত একটি মজা খাল

প্রকল্পের মাধ্যমে খননকৃত একটি মজা খাল

নিজস্ব প্রতিবেদক : দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ৫ জেলা ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর ও শরীয়তপুরের ২৮টি উপজেলায় আধুনিক ও লাগসই কৃষি প্রযুক্তি প্রচলনের মাধ্যমে অধিক খাদ্যশস্য উৎপাদনের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে বৃহত্তর ফরিদপুর সেচ এলাকা উন্নয়ন প্রকল্প। প্রকল্প এলাকার কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে প্রকল্পটির ভূমিকা অত্যন্ত ইতিবাচক বলে জানিয়েছেন কৃষি সংশ্লিষ্টরা।
জানা গেছে, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) এ প্রকল্পটি বাস্তবায়ন করছে। কৃষি সংশ্লিষ্টরা জানিয়েছেন, অধিক খাদ্যশস্য উৎপাদনের লক্ষ্যে খাল, নালা খনন ও পুনঃখননসহ বিভিন্ন ক্ষমতা সম্পন্ন লো-লিফট পাম্প ব্যবহারের মাধ্যমে ভূ-পরিস্থ পানির সর্বোচ্চ ব্যবহার, ফোসর্মোড টিউবওয়েল এবং বারিড পাইপ স্থাপনের মাধ্যমে ১১ হাজার ৪৯৬ হেক্টর কৃষি জমি সেচ সুবিধার আওতায় আনার লক্ষ্যে কাজ করছে এ প্রকল্পটি। এ ছাড়া কার্যকর পানি ব্যবস্থাপনার মাধ্যমে সেচ সুবিধা সম্প্রসারণ করে সেচ বহির্ভূত জমি সেচের আওতায় আনতে বিভিন্ন কার্যক্রমের বাস্তবায়ন চলছে এ প্রকল্পের মাধ্যমে। পাশাপাশি প্রকল্প এলাকায় আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে শস্যের নিবিড়তা বৃদ্ধিতে প্রকল্পটি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।
২০১১ সালের জুলাই মাসে শুরু হওয়া এ প্রকল্পের কার্যক্রম চলতি ২০১৫ সালের জুন মাসে সমাপ্ত হবে বলে জানা গেছে। প্রকল্পের সংশোধিত প্রাক্কলিত ব্যয় প্রায় ৯৫ কোটি টাকা। ইতোমধ্যেই প্রকল্পটির উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন সম্ভব হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
২০১৪ সালের জুন পর্যন্ত প্রকল্প এলাকায় ১৫১ কিলোমিটার খাল পুনঃখনন করা হয়েছে। একই সময়ে ১১২টি ২ কিউসেক ফোসর্মোড নলকূপ স্থাপনসহ ইউপিভিসি বারিড পাইপ লাইন নির্মাণ এবং একই সংখ্যক পাম্পহাউজ নির্মাণ করা হয়েছে। ১৫টি গভীর নলকূপ পুনর্বাসনসহ ছোট ও বড় আকারের ১৭৭টি হাইড্রোলিক স্ট্রাকচার নির্মাণ করা হয়েছে।
২০১৪-২০১৫ অর্থ বছরের লক্ষ্যমাত্রা অর্জনে প্রকল্পের তত্ত্বাবধানে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানা গেছে। এ সময়ে ১৪৯ কিলোমিটার খাল পুনঃখনন, ৪৫টি ২ কিউসেক ফোর্সমোড নলকূপের ইউপিভিসি বারিড পাইপ লাইন নির্মাণ এবং ছোট ও মাঝারি আকারের ৬১টি হাইড্রোলিক স্ট্রাকচার নির্মাণের কার্যক্রম দ্রুতগতিতে এগিয়ে চলছে বলে জানা গেছে।
সামগ্রিক কার্যক্রম ও অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে প্রকল্প পরিচালক পরিতোষ কুমার কুন্ডু দৈনিক পাঞ্জেরীকে বলেন, প্রকল্পের আওতাধীন ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর ও শরীয়তপুর জেলায় বিভিন্ন প্রকার ভৌত অবকাঠামো নির্মাণ ছাড়াও কৃষকদের প্রশিক্ষণ প্রদানের ফলে তাদের মাঝে বিভিন্ন প্রকার কৃষি প্রযুক্তির প্রচলন ও সম্প্রসারণ ঘটছে এবং কৃষকরা কৃষিতে আধুনিক ও লাগসই প্রযুক্তি ব্যবহার করছেন। এতে কৃষি উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, কৃষকদের জীবনমানের উন্নয়ন ঘটছে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হচ্ছে।