ঢাকাMonday , 16 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় ভিজিএফ চালের দাবিতে সড়ক অবরোধ বিক্ষোভ: চেয়ারম্যানের অপসারণ দাবি

Link Copied!

গাইবান্ধার পলাশবাড়ীতে ভিজিএফ-এর চাল না পেয়ে সড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন বিক্ষুব্ধ কার্ডধারীরা। সোমবার সকাল ১১টায় গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক সড়কের ঠুটিয়াপুকুর এলাকায় মহদীপুর ইউনিয়নের ভুক্তভোগী কার্ডধারী ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ চলাকালীন আন্দোলনকারীরা মহদীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজাদুল সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে তার অপসারণ দাবি করেন।
বক্তারা অভিযোগ করেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজাদুল ইসলাম দুর্নীতির আশ্রয় নিয়ে অন্তত ১৫ জন ভিজিএফ কার্ডধারীকে তাদের প্রাপ্য চাল থেকে বঞ্চিত করেছেন। আজ সকালে কার্ডধারীরা চাল নিতে গেলে চেয়ারম্যানের হাতে অনেকে লাঞ্ছিত হয়েছেন বলেও অভিযোগ ওঠে। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ইউপি সদস্য বাবু মিয়া এবং ভুক্তভোগী শাহিনুর খাতুন ও পারভিন খাতুন। তারা বলেন, সরকারি সুবিধা থেকে গরিব মানুষকে বঞ্চিত করা এবং তাদের সাথে দুর্ব্যবহার কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু বিচার ও অভিযুক্ত চেয়ারম্যানের অপসারণ দাবি করেন। সড়ক অবরোধের ফলে ওই রুটে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বেলা দেড়টার দিকে অবরোধ তুলে নেয় স্থানীয়রা। মানববন্ধনে কার্ডধারী ছাড়াও এলাকার সচেতন মহলের প্রতিনিধিরা অংশ নেন।