ঢাকাMonday , 16 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শরণখোলা থানায় কর্মরত এসআই চিন্ময়ের বৃদ্ধা মায়ের গলা কাটা লাশ উদ্ধার

Link Copied!

শরণখোলা থানায় কর্মরত পুলিশের এসআই চিন্ময় মন্ডলের মা ভারতী মন্ডল (৫৫) নৃশংস ভাবে খুন হয়েছেন। শনিবার (১৪ মার্চ) বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে ডাকাতদল মালামাল লুটের পর গলা কেটে ঐ বৃদ্ধাকে হত্যা করে। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে খুলনা জেলার পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নের পুতলাখালী গ্রামে। রবিবার পুলিশ তার লাশ উদ্ধার করেছে। স্থানীয়রা জানায়, শনিবার রাতে ডাকাতির পর দূর্বৃত্তরা ঐ বৃদ্ধাকে গলা কেটে হত্যা করে তার লাশ পার্শ্ববর্তী একটি মাছের ঘেরে ফেলে রেখে যায়। রবিবার সকালে প্রতিবেশীরা তাকে বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে একটি মাছের ঘেরের মধ্যে তার গলাকাটা লাশ পাওয়া যায়। ঘরের মধ্যে মালামাল এলোমেলো ও ছড়ানো ছিটানো দেখা যায় বলে প্রতিবেশীরা জানায়। খবর পেয়ে পাইকগাছা থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। খুলনা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনিছুর রহমান ও সহকারী পুলিশ সুপার আমির হামজা সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক সহ অন্যান্য পুলিশ সদস্যরা গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।