ঢাকাMonday , 16 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈদগাঁও এ ধর্ষণ মামলার প্রধান আসামি আটক

Link Copied!

কক্সবাজার জেলার ঈদগাঁও থানা পুলিশ কর্তৃক অপহরণ, ধর্ষণ এবং স্বর্ণালংকার চুরির মামলার প্রধান অভিযুক্ত আসামি আটক হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ১৫ মার্চ রাতে চট্টগ্রামের লোহাগাড়া থানা এলাকা থেকে মোহাম্মদ সাঈম উদ্দীন (২২) নামের এ আসামিকে গ্রেফতার করা হয়। গত ৮ মার্চ রাতে ঈদগাঁও বাস স্টেশন সংলগ্ন মহাসড়কের পশ্চিম পার্শ্বের খালি জায়গা থেকে ভিকটিমকে অপহরণ করা হয়। পরে অভিযুক্ত সাঈম উদ্দীন ভিকটিমকে চট্টগ্রাম মহানগরীর কোতয়ালী থানাধীন আল মিরাজ আবাসিক হোটেলের ১০৩ নম্বর কক্ষে আটকে রাখে। এ সময় আসামীর বিরুদ্ধে ভিকটিমের নিকট থাকা ৫ ভরি স্বর্ণালংকার (যার আনুমানিক বাজারমূল্য ১২,০০,০০০ টাকা) চুরি করারও অভিযোগ রয়েছে। ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার জানান, ভুক্তভোগীর বাবা মোহাম্মদ সানা উল্লাহর অভিযোগের প্রেক্ষিতে গত ১২ মার্চ ঈদগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধারায় একটি মামলা রুজু করা হয় (মামলা নং-৭। মামলার গুরুত্ব বিবেচনা করে তদন্তকারী কর্মকর্তা এসআই মুজিবুর রহমান ও এসআই মোঃ আজিমুল হকের সমন্বয়ে গঠিত টিম দ্রুত অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মোহাম্মদ সাঈম উদ্দীন (২২), পিতা: মোঃ ইসমাইল, ঠিকানা: গ্রাম- পদুয়া (সম্মুদরপাড়া), থানা- লোহাগাড়া, জেলা- চট্টগ্রাম। ওসি আরো বলেন, গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিতকরণে এবং অপরাধ দমনে ঈদগাঁও থানা পুলিশ সর্বদা সচেষ্ট ও আপসহীন।