ঢাকাSaturday , 14 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আব্বাসের সিটিস্ক্যানে বড় জটিলতা ধরা পড়েনি, বিদেশে নিতে চেষ্টা চলছে

Link Copied!

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সিটিস্ক্যান রিপোর্টে বড় কোনো জটিলতা ধরা পড়েনি। তারপরও বিশেষায়িত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।

শনিবার (১৪ মার্চ) বিকেলে সংশ্লিষ্ট চিকিৎসকরা জানান, সর্বশেষ সিটিস্ক্যান রিপোর্টে বড় ধরনের কোনো জটিলতা ধরা পড়েনি। তবুও রোগীর শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য উন্নত প্রযুক্তি ও বিশেষায়িত চিকিৎসা ব্যবস্থার প্রয়োজন রয়েছে।

চিকিৎসকরা বলছেন, এই মুহূর্তে মির্জা আব্বাসে জন্য যে ধরনের বিশেষায়িত সাপোর্ট সিস্টেম দরকার, তা দেশের হাসপাতালগুলোতে সীমিত। তাই তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়ে পরিবার ও সংশ্লিষ্টরা চেষ্টা চালাচ্ছেন।

হাসপাতাল সূত্র জানায়, চিকিৎসকদের একটি দল নিয়মিতভাবে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা গেলে দ্রুতই তাকে বিদেশে নেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে।
বিএনপি নেতাকর্মীরা মির্জা আব্বাসের দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

গত বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। পরে তাকে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন।