
সভাপতি মো. আমিনুল ইসলাম সাধারণ সম্পাদক এ কে এম ইউসুফ হারুন
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কৃষিবিদ সমিতি’র ২০১৫ এবং ২০১৬ মেয়াদে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি কৃষিবিদ মো. আমিনুল ইসলাম এবং সাধারণ সম্পাদক কৃষিবিদ এ কে এম ইউসুফ হারুন নির্বাচিত হয়েছেন। সমিতির নির্বাচন কমিশনের চেয়ারম্যান কৃষিবিদ মো. হারুন-অর-রশীদ পাটওয়ারী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন সভাপতি কৃষিবিদ মো. আমিনুল ইসলাম বর্তমানে মহাব্যবস্থাপক (উদ্যান) হিসেবে কর্মরত। তিনি ১৯৭৯ সালে সহকারি বীজতত্ত্ববিদ হিসেবে বিএডিসিতে যোগদান করেন। নতুন সাধারণ সম্পাদক কৃষিবিদ এ কে এম ইউসুফ হারুন বর্তমানে ঢাকা অঞ্চলের উপ-পরিচালক (বীজ বিপণন) হিসেবে কর্মরত। তিনি ১৯৯৯ সালে সহকারি পরিচালক হিসেবে বিএডিসিতে যোগদান করেন।
কার্যনির্বাহী পরিষদে নির্বাচিত অন্যান্যরা হলেন-জ্যেষ্ঠ সহ-সভাপতি কৃষিবিদ প্রদীপ চন্দ্র দে, সহ-সভাপতি কৃষিবিদ রিপন কুমার মণ্ডল, যুগ্ম-সম্পাদক (২ জন) কৃষিবিদ ড. মো. ছাদেক হোসেন ও কৃষিবিদ মো. খালেদ সাইফুল্লাহ, দপ্তর সম্পাদক কৃষিবিদ রিপন কুমার সিকদার, প্রচার ও সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ এ এস এম খায়রুল হাসান শামীম, কোষাধ্যক্ষ কৃষিবিদ মো. ওবায়দুল ইসলাম, সাহিত্য, সংস্কৃতি ও সমাজকল্যাণ সম্পাদক কৃষিবিদ মনিরা রহমান এবং সদস্য (১১ জন) কৃষিবিদ শিমুল বিকাশ দাস, কৃষিবিদ মো. নুরুল হক, কৃষিবিদ মো. নুর মোহাম্মদ মণ্ডল, কৃষিবিদ আলী আসগর, কৃষিবিদ আশুতোষ লাহিড়ী, কৃষিবিদ মো. আজহারুল ইসলাম, কৃষিবিদ মো. শওকতুল ইসলাম, কৃষিবিদ সৈয়দ সারোয়ার জাহান, কৃষিবিদ মোর্তজা রাশেদ ইকবাল রবি, কৃষিবিদ ফারজানা আলী ও কৃষিবিদ মো. জাহিদুর রহমান।

