ঢাকাTuesday , 31 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রিজভী ফের তিনদিনের রিমান্ডে

Link Copied!

Rizviনিজস্ব প্রতিবেদক: বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে শেরেবাংলা নগর থানার গাড়ি ভাঙচুরের একটি মামলায় তিনদিনের রিমান্ডে নিয়েছি পুলিশ।
মঙ্গলবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। এদিন শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) মার্কারিয়াস দাস আসামিকে আদালতে পাঠিয়ে পাঁচদিনের রিমান্ত আবেদন করেন।
গত ১৮ জানুয়ারি গাড়ি ভাঙচুর ও পুলিশের কর্তব্য কাজে বাধা দেয়ার অভিযোগে এ মামলাটি দায়ের করা হয়।
এদিকে গত ১ ফেব্রুয়ারি থেকে একটানা ২৬ দিন রিমান্ডে ছিলেন রিজভী আহমেদ। ওইদিন বাড্ডা থানার একটি মামলায় ৩ দিন, যাত্রাবাড়ী থানার গাড়িতে অগ্নিসংযোগের মামলায় ৩১ জন দগ্ধ ও একজন নিহত হওয়ায় মামলায় গত ৪ ফেব্রুয়ারি ৫ দিন, গত ১০ ফেব্রুয়ারি যাত্রবাড়ী থানার অন্য একটি মামলায় ৫ দিন এবং একই থানার বাসে পেট্রোলবোমা হামলার আরেকটি মামলায় গত ১৬ ফেব্রুয়ারি ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এ রিমান্ড শেষ হলে গত ৪ মার্চ মিরপুর থানায় বিশেষ আইনে করা একটি মামলায় দুই দিনের রিমান্ডে নেয় পুলিশ।
এর আগে ২০ ফেব্রুয়ারি মোহাম্মদপুর থানায় দায়ের করা অপর মামলায় ঢাকা মহানগর হাকিম রাশেদ তালুকদার রিজভীকে দুই দিনের রিমান্ডে নেয়া হয়। গত ২৩ ফেব্রুয়ারি মোহাম্মদপুর থানার মামলায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মারুফ হোসেনও তাকে ৩ দিনের রিমান্ডে নেয়ার আবেদন মঞ্জুর করেছিলেন।
উল্লেখ্য, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচন চেয়ে বিএনপি জোটের অবরোধ শুরুর পর ৩০ জানুয়ারি রাত পৌনে ৩টার দিকে রাজধানীর গুলশানের পার্ক রোডের একটি বাসা থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যদের হাতে আটক হন রিজভী।