ঢাকাMonday , 30 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার

Link Copied!

Kaderচট্টগ্রাম প্রতিনিধি: ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সরকার কোন ধরণের হস্তক্ষেপ করবে না বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে অনুষ্ঠানে সরকার কোন ধরণের হস্তক্ষেপ করবে না। সিটি করপোরেশন নির্বাচনে জনগণ যাকে খুশি তাকে ভোট  দেবেন। জনগণের ভোটেই প্রতিনিধি নির্বাচিত হবেন। এ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সরকার সহযোগিতা করবে।’
সোমবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন করে চট্টগ্রাম জেলা প্রশাসন।
সেতু মন্ত্রী বলেন, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকার কতোটা আন্তরিক অতীতেও তার প্রমাণ আমরা দিয়েছি। আমাদের অধীনে অনুষ্ঠিত ৯টি সিটি করপোরেশন নির্বাচনে ৭টিতেই বিএনপির প্রার্থী জয়ী হয়েছেন। আমরা কোন ধরণের হস্তক্ষেপ করিনি এবং ফলাফল মেনে নিয়েছি।’
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের অংশ নিয়ে আন্দোলনও চালিয়ে যাওয়ার কথা বলছে বিএনপি। এটাতো দ্বিচারিতা। তাদের আন্দোলন মানে নাশকতা।’
চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর, সংসদ সদস্য এম এ লতিফ, শামসুল হক চৌধুরী, নগর পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম শহিদুর রহমান, জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার প্রমুখ।
এরআগে সকালে নগরীর নেভাল একাডেমীর সামনে কর্ণফুলী টানেল নির্মাণ এলাকা পরিদর্শন করেন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এসময় তিনি সাংবাদিকদের বলেন, ‘চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে চট্টগ্রামবাসীর স্বপ্নের কর্ণফুলী টানেলের ফিজিক্যাল ওয়ার্ক শুরু হবে। জুনের মধ্যে পরামর্শক নিয়োগে বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর হবে। চুক্তির পর পরামর্শক প্রতিষ্ঠান টানেলের ডিজাইন দাখিল করবে। এরপর নিয়োগকৃত পরামর্শক প্রতিষ্ঠান প্রস্তাবিত ডিজাইন চূড়ান্ত করবে।’
তিনি জানান, টানেলটি নির্মাণ হলে কর্ণফুলীর ওপারে আরেকটি শহর গড়ে উঠবে। প্রায় সাড়ে তিনমাইল দৈর্ঘের (৩ হাজার ৪০০ মিটার) এই টানেলের নির্মাণ কাজ চার বছরের মধ্যে শেষ হবে। এসময় সরকারের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।