ঢাকাSunday , 22 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানকে দেখতে হাসপাতালে ডা. রফিকুল

Link Copied!

রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সেলিমা রহমানের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন দলটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম।
রোববার (২২ ফেব্রুয়ারি) হাসপাতালে গিয়ে সেলিমা রহমানের শারীরিক অবস্থার খোঁজ নেন ডা. রফিকুল ইসলাম। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে চিকিৎসা প্রক্রিয়া নিয়ে বিস্তারিত কথা বলেন তিনি। এ সময় তিনি সেলিমা রহমানের পরিবারের সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।
সেলিমা রহমান গত কয়েকদিন ধরে জ্বর, শরীরে ব্যথা ও ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন। তার পায়ে তীব্র ব্যথা অনুভূত হলে পরীক্ষা-নিরীক্ষার পর তার পায়ের শিরায় রক্তনালি জমাট বেঁধে ডিপ ভেইন থ্রম্বসিস (DVT) রোগ ধরা পড়ে। পরে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়। সেখানে প্রথমে তার শারীরিক অবস্থার অবনতি হলেও পরে অবস্থা কিছুটা স্থিতিশীল বলে জানা গেছে।