ঢাকাTuesday , 17 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিরোধী দলের সঙ্গে সৌহার্দ্য-আন্তরিকতায় কাজ করতে চাই: ফখরুল

Link Copied!

জাতীয় সংসদকে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি জানিয়েছেন, বিরোধী দলের সঙ্গে সৌহার্দ্য ও আন্তরিকতায় সরকারি দল কাজ করবে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, ‘আমি বিশ্বাস করি, এ সংসদ বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে নেতৃত্ব দেবে। সবকিছু সংসদকেন্দ্রিক হবে এবং বিএনপি সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে জাতিকে ঈপ্সিত লক্ষ্যের দিকে নিয়ে যাবে। সেটা রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে।’
এবারের সংসদ কতটা কার্যকর হবে- এমন প্রশ্নে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের সংসদ নেতা তারেক রহমানের নেতৃত্বে এ সংসদ নিঃসন্দেহে সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে উঠবে। সেটা আপনারা ভবিষ্যতে দেখতে পাবেন।’
বিরোধীদলীয় সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। তাদের সঙ্গে সরকারি দল কীভাবে কাজ করবে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘এটা অত্যন্ত আনন্দের কথা। বিরোধী দলের সঙ্গে আমরা সংসদে অত্যন্ত আন্তরিকতা এবং সৌহার্দ্যের সঙ্গে কাজ করতে চাই।’