ঢাকাSaturday , 14 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে ফিরতে ফ্রি লঞ্চ সার্ভিসের ব্যবস্থা করলেন নুর

Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষে নিজ নির্বাচনী এলাকার ভোটারদের রাজধানীতে কর্মস্থলে ফেরাতে ফ্রি লঞ্চ সার্ভিসের ব্যবস্থা করেছেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল হক নুর।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক বার্তায় তিনি এ তথ্য জানান। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ফেসবুক পেইজে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

ওই পোস্টে বলা হয়, ঢাকা ও চট্টগ্রামের গলাচিপা-দশমিনার সম্মানিত ভোটারদের কর্মস্থলে ফেরার সুবিধার্থে পটুয়াখালী-০৩ (গলাচিপা-দশমিনা) এর নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল হক নুরের পক্ষ থেকে দেওয়া ফ্রি লঞ্চ সার্ভিসের রয়েল ক্রুজ-০২ আজ বিকাল ৪টায় চরকাজল লঞ্চঘাট হতে চর শিবা, আউলিয়াপুর, দশমিনা, বাশবাড়িয়া চাঁদপুর হয়ে ঢাকা আসবে।

এর আগে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে ‘ট্রাক’ প্রতীক নিয়ে ৯৬ হাজার ৭৬৬ ভোট পেয়ে বিজয়ী হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।