ঢাকাMonday , 9 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচিত হলে ঢাকা-১২ আসনকে সন্ত্রাস, কিশোর গ্যাং ও চাঁদাবাজি মুক্ত করবো : মাওলানা মাহমুদুল হাসান মোমতাজী

Link Copied!

তেজগাঁওবাসীর উন্নয়নের লক্ষ্যে হাত পাখা’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন মাওলানা মাহমুদুল হাসান মোমতাজী । তিনি বলেন, “আমি নির্বাচিত হলে ঢাকা–১২ আসনকে সন্ত্রাস, কিশোর গ্যাং ও চাঁদাবাজিমুক্ত করে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ এলাকা হিসেবে গড়ে তুলবো।” তিনি আরো বলেন, ঢাকা–১২ এর মানুষ শান্তিতে বসবাস করবে,
তরুণ সমাজ পাবে সঠিক দিকনির্দেশনা, আর অন্যায় ও জুলুমের বিরুদ্ধে থাকবে শক্ত ও নৈতিক নেতৃত্ব। ন্যায়, সততা ও মানবকল্যাণের রাজনীতিই আমাদের অঙ্গীকার।
ঢাকা-১২ সংসদীয় আসনটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৬টি ওয়ার্ড—২৪, ২৫, ২৬, ২৭, ৩৫ ও ৩৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। এ আসনের অন্তর্ভুক্ত থানাগুলো হলো—তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, হাতিরঝিল, শেরেবাংলা নগর (আংশিক) ও রমনা (আংশিক)।
দৈনিক পাঞ্জেরী প্রশ্ন: ঢাকা–১২ আসনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত কেন নিলেন?
মাওলানা মাহমুদুল হাসান মোমতাজী: ঢাকা–১২ একটি গুরুত্বপূর্ণ ও ঘনবসতিপূর্ণ এলাকা। এখানে শিক্ষা, কর্মসংস্থান, নাগরিক সেবা ও নৈতিক মূল্যবোধ—সবকিছুই সমানভাবে জরুরি। দীর্ঘদিন ধরে এলাকাবাসীর বিভিন্ন সমস্যা কাছ থেকে দেখেছি। সেই অভিজ্ঞতা থেকেই মনে হয়েছে, জনগণের কথা সংসদে তুলে ধরার জন্য দায়িত্ব নেওয়া প্রয়োজন।
দৈনিক পাঞ্জেরী প্রশ্ন: আপনার দৃষ্টিতে এই এলাকার প্রধান সমস্যা কী কী?
উত্তর: প্রথমত, যানজট ও অব্যবস্থাপনা। দ্বিতীয়ত, তরুণদের জন্য কর্মসংস্থানের অভাব। এছাড়া মাদক, সামাজিক অবক্ষয়, স্বাস্থ্যসেবা ও শিক্ষা ব্যবস্থার মান নিয়েও এলাকাবাসীর উদ্বেগ রয়েছে। এসব সমস্যার সমাধানে পরিকল্পিত ও নৈতিক নেতৃত্ব দরকার।
দৈনিক পাঞ্জেরী প্রশ্ন: ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতিকে আপনি কীভাবে দেখেন?
উত্তর: ইসলামী আন্দোলন বাংলাদেশ ন্যায়বিচার, সততা ও মানবকল্যাণকে রাজনীতির কেন্দ্রবিন্দুতে রাখতে চায়। আমরা ক্ষমতার রাজনীতি নয়, বরং সেবার রাজনীতিতে বিশ্বাসী। ইসলামী মূল্যবোধের আলোকে একটি বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত সমাজ গড়াই আমাদের লক্ষ্য।
দৈনিক পাঞ্জেরী প্রশ্ন: নির্বাচিত হলে ঢাকা–১২ আসনের জন্য আপনার অগ্রাধিকার কী হবে?
উত্তর: আমার অগ্রাধিকার থাকবে নাগরিক সেবা সহজ করা, শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের সুযোগ বাড়ানো এবং যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে কার্যকর উদ্যোগ নেওয়া। পাশাপাশি স্থানীয় সমস্যাগুলো সংসদে জোরালোভাবে উপস্থাপন করব।
দৈনিক পাঞ্জেরী প্রশ্ন: তরুণ ভোটারদের উদ্দেশে আপনার বার্তা কী?
উত্তর: তরুণরাই দেশের ভবিষ্যৎ। তাদের উচিত সচেতন থাকা, নৈতিকতা ও দায়িত্ববোধের জায়গা থেকে সিদ্ধান্ত নেওয়া এবং দেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখা। রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের জন্য তরুণদের অংশগ্রহণ অত্যন্ত জরুরি।
দৈনিক পাঞ্জেরী প্রশ্ন: এলাকাবাসীর প্রতি আপনার প্রত্যাশা কী?
উত্তর: আমি চাই এলাকাবাসী সত্য, ন্যায় ও আদর্শের প্রশ্নে সচেতন থাকুক। মতভেদ থাকতেই পারে, কিন্তু দেশের স্বার্থে সবাইকে গঠনমূলক চিন্তা ও আচরণ করতে হবে।