বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী আসন ঢাকা-১৭ এর জন্য বিশেষ নির্বাচনী থিম সং প্রকাশ করেছে ‘তারুণ্যের শক্তি’ নামক সংগঠন।
নতুন এই গানটি ভোটারদের মন জয় করবে বলে আশা করছেন আয়োজকরা। থিম সংটিতে তারেক রহমানের নেতৃত্ব, জনপ্রিয়তা ও রাজনৈতিক অবস্থানকে সুর ও কথার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে।
ঢাকা-১৭ আসনের নির্বাচনী প্রধান কার্যালয় বনানীতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে গানটির মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারেক রহমানের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবি নাজমীন ও আসিফ আকবর। এছাড়া বিএনপির উপদেষ্টা কাউন্সিলের সদস্য নাজিমুদ্দিন আলমসহ কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
‘তারুণ্যের শক্তি’র সভাপতি শওকত আজিজের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাইদুল বাশার শোয়েব, অ্যাডভোকেট আবীর মিনহাজ, অ্যাডভোকেট জিসান গোলজার, তানভীর আহমেদ স্বপ্নীল, ব্যারিস্টার আকিব আকবর খান চৌধুরী, অ্যাডভোকেট কামরুজ্জামান, রেজাউল হোসেন অনিক, আইনুন নিশাত, নাফিজ আবরার এরামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, নির্বাচনী প্রচারণায় নতুন মাত্রা যোগ করতেই এই থিম সং প্রকাশ করা হয়েছে, যা ঢাকা-১৭ আসনে ভোটারদের মাঝে ব্যাপক সাড়া ফেলবে বলে তারা আশাবাদী।

