ঢাকাSunday , 29 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মান্নার সুচিকিৎসার আবেদন জানালেন স্ত্রী

Link Copied!

Mannaনিজস্ব প্রতিবেদক: কারাগারে আটক নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আবেদন জানিয়েছেন তার স্ত্রী মেহের নিগার।
রোববার বেলা ১১টায় রাজধানীর গুলশানের বাসভবনে এক সংবাদ সম্মেলন করে তিনি এ আবেদন জানান।
মান্নার স্ত্রী বলেন, ‘দীর্ঘদিন ধরে নানা ধরনের শারীরিক সমস্যায় ভুগছেন মান্না। হার্টে ব্লক থাকায় তাকে নিয়ন্ত্রিত চলাফেরা ও খাদ্যগ্রহণ করতে হয়। সম্প্রতি গ্রেপ্তার ও মানসিক নির্যাতনের কারণে তার হার্টের পরিস্থিতি আরো খারাপ হয়ে গেছে। শুধু তাই নয় তার মেরুদণ্ডে ক্ষয়জনিত সমস্যাও রয়েছে। এ অবস্থায় তাকে রিমান্ডে নেয়া হয়েছে। এতে তিনি শারীরিক ও মানসিকভাবে আরো ভেঙে পড়েছেন। তাই সরকারের প্রতি আবেদন জানাই যাতে তার সুচিকিৎসা করা হয়।’
মেহের নিগার অভিযোগ করে বলেন, ‘কারাগারে অসুস্থ হয়ে পড়লে পুলিশের তত্ত্বাবধানে মান্নাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই তড়িঘড়ি করে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’ মান্নার শারীরিক অবস্থা নিয়ে তারা পরিবার উদ্বিগ্ন বলেও তিনি জানান।
প্রসঙ্গত, সরকার বিরোধী টেলিফোন সংলাপ ফাঁস হওয়ার পর মাহমুদুর রহমান মান্নাকে গত ২৪ ফেব্রুয়ারি আটক করেছে সাদা পোশাকধারী গোয়েন্দা (ডিবি) পুলিশ। এর পর থেকে তিনি কারাগারে অন্তরীণ আছেন।