ঢাকাSunday , 1 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনে শান্তি কমিটি গঠনের বিরুদ্ধে ইসিতে বিএনপির অভিযোগ

Link Copied!

নির্বাচনে বিভিন্ন এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষার নামে শান্তি কমিটি গঠনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিএনপি। এ কমিটি গঠনের উদ্যোগের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপত্তি জানিয়েছে তারা।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে অভিযোগ দিয়েছে বিএনপি। শান্তি কমিটি যেন না গঠন করা হয় সে বিষয়ে সিইসিকে পরামর্শ দিয়েছেন দলটির নেতারা।
বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, আমরা এটাও জানতে পেরেছি যে নির্বাচনে দিন বা নির্বাচনে বিভিন্ন নির্বাচনি এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষার নামে একটা করে শান্তি কমিটি গঠন করা হবে আলোচনা শুনেছি। শান্তি কমিটি সম্প্রদায় আমাদের কাছে খুব অপ্রিয়, যদিও আমরা শান্তিবাদী মানুষ। নির্বাচন কমিশন বলেছেন, এ সম্পর্কে তাদের কিছু জানা নাই। তারা এই ধরনের কোনো কমিটি করার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেননি।
নজরুল ইসলাম খান বলেন, স্কাউটদের এখানে যুক্ত করা হবে। আমরা মনে করি আইনশৃঙ্খলা রক্ষাকারী বলে আইনে যাদের কথা উল্লেখ আছে তাদেরকেই নির্বাচনের কাজে রাখা উচিত। তারা (ইসি) আমাদের কথার যৌক্তিকতা স্বীকার করেছেন এবং এ ব্যাপারে তারা আলোচনা করবেন।
তিনি আরও বলেন, আমরা কমিশনকে বলেছি নির্দিষ্ট কিছু রাজনৈতিক দলের নেতাকর্মী তাদের নির্বাচনি এলাকার বাইরে অন্য নির্বাচনি এলাকায় কাজ করছে। আইনে এটার কোনো বাধা নাই, করতে পারে। তবে তারা যেহেতু সেই এলাকায় স্থানীয় না সবাই তাদের চেনে না। অতএব তারা যেন নির্বাচনের সময় বা নির্বাচনের দুইদিন আগে সে এলাকা থেকে চলে যায়। তারা যেন না থাকে সেখানে। সেখান থেকে নির্বাচনি কর্মকাণ্ডে বিশৃঙ্খলার কোনো সুযোগ না দেয় সেজন্য আমরা অনুরোধ জানিয়েছি।