ঢাকাSunday , 29 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সোমবার থেকে আবারো ৪৮ ঘণ্টা হরতাল

Link Copied!

BNP-20-Dalনিজস্ব প্রতিবেদক: চলমান অবরোধ কর্মসূচির পাশাপাশি আগামীকাল সোমবার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টা দেশব্যাপী হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। তবে ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের কারণে আগামীকাল দেশব্যাপী ভোর ৬টা থেকে শুরু হয়ে বুধবার ভোর ৬টা পর্যন্ত ঘোষিত হরতাল কর্মসূচি কেবলমাত্র ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর আওতামুক্ত রাখা হয়েছে।
বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদসহ বিরোধী দলের গুমকৃত অন্য নেতাকর্মীদের অবিলম্বে তাদের পরিবারের কাছে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেয়া, মিথ্যা মামলায় গ্রেপ্তারকৃত বিএনপি ও ২০ দলীয় জোটের সিনিয়র নেতাসহ সকল রাজবন্দীর মুক্তি এবং নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থার অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে এ হরতাল ডাকা হয়েছে।
রোববার দুপুরে বিএনপির যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানা যায়।