ঢাকাMonday , 26 January 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা-১৭ আসনে দোকানদার-রিকশাচালকদের মাঝে গেঞ্জি বিতরণ

Link Copied!

ঢাকা-১৭ আসনে সংসদ নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষ প্রতীক নিয়ে এই আসনে নির্বাচন করবেন।
সোমবার (২৬ জানুয়ারি) প্রচারণার পঞ্চম দিনে রাজধানীর গুলশান, বনানী ও নিকেতন এলাকায় তার পক্ষ থেকে দোকানদার, রিকশা ও অটোরিকশাচালকদের মাঝে গেঞ্জি বিতরণ করা হয়েছে।
ঢাকা-১৭ আসনে প্রচার-প্রচারণা উপকমিটির উপদেষ্টা আবুল কাশেম অনুষ্ঠানে উপস্থিত থেকে গেঞ্জি বিতরণ করেন।
তিনি জনগণের কাছে তারেক রহমানের জন্য ভোট ও দোয়া কামনা করেন। এসময় ধানের শীষ প্রতীকধারী সব প্রার্থীর জন্যও সমর্থন ও দোয়া প্রার্থনা করা হয়।
প্রচারণা কমিটির অন্য সদস্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমন্বয়ক শাকিল আহমেদ, সদস্য মির্জা সম্রাট, রেজা, মো. ফরিদ ও ইঞ্জিনিয়ার এনামুল হক। গবেষক কাজী বাশার নবাবসহ আরও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।