ঢাকাSunday , 25 January 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বেগম খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর অনুষ্ঠান উদ্বোধন করলেন ডাঃ হারুন আল রশিদ

Link Copied!

সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ড্যাব ঢাকা বিভাগীয় কমিটির উদ্যোগে শোক বইয়ে স্বাক্ষর অনুষ্ঠান উদ্বোধন করলেন ড্যাবের সভাপতি অধ্যাপক ডাঃ হারুন আল রশিদ। রবিবার (২৫ জানুয়ারি) সকাল ৯ টায় ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ( ড্যাব) ঢাকা বিভাগীয় সাংগঠনিক টিম এই কর্মসূচির আয়োজন করেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা ৭ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হামিদুর রহমান, ড্যাব ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডাঃ জাভেদ আহমেদ। অনুষ্ঠানে সার্বিক তত্বাবধায়নে ছিলেন ড্যাবের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ডাঃ মীর রাশেক আলম অভী। শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদল সভাপতি ও ঢামেক ড্যাবের সহদপ্তর সম্পাদক ডা: গোলাম মোর্শেদ সজীব এবং সঞ্চালনায় ছিলেন কেন্দ্রীয় ড্যাবের যুগ্ম মহাসচিব ডাঃ জাফর ইকবাল। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও অন্যান্য নেতৃবৃন্দ, ঢাকা মেডিকেল কলেজের শিক্ষকবৃন্দ, চিকিৎসক নেতৃবৃন্দ , ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান ছাত্রনেতৃবৃন্দ, নার্স নেতৃবৃন্দ, কর্মকর্তা নেতৃবৃন্দ, কর্মচারী নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার নেতৃবৃন্দ।