ঢাকাThursday , 22 January 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির মুখ্য সমন্বয়কারী তারিকুল ইসলাম

Link Copied!

এনসিপির নির্বাহী কাউন্সিল সদস্য এবং জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলামকে নির্বাচন পরিচালনা কমিটির মুখ্য সমন্বয়কারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির কার্যক্রম আরও গতিশীল, কার্যকর ও সুসংহত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া, সেক্রেটারি মনিরা শারমিন ও মুখ্য সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম। এছাড়াও এনসিপি, যুবশক্তি, ছাত্রশক্তি ও শ্রমিক শক্তির কেন্দ্র ও মহানগরের নেতৃবৃন্দ এই কমিটিতে কাজ করবেন।
জাতীয় যুবশক্তির প্রসে উইং জানিয়েছে, তারিকুল ইসলামকে মুখ্য সমন্বয়কারী হিসেবে দায়িত্ব দেওয়ায় জাতীয় যুবশক্তির পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে আসন্ন নির্বাচনি কার্যক্রম পরিচালনা ও সামগ্রিক নির্বাচন ব্যবস্থাপনার সমন্বয় সাধনের দায়িত্ব তিনি নিষ্ঠার সঙ্গে পালন করবেন বলে যুবশক্তি প্রত্যাশা করে।