ঢাকাWednesday , 21 January 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গুলশানে মানববন্ধন
মাইলস্টোন ট্রাজেডিতে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে তারেক রহমানের কথা

Link Copied!

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ও আহত শিক্ষার্থীদের ক্ষতিগ্রস্ত পরিবারের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০টা ২০ মিনিট থেকে দুপুর ১২টা ২০ মিনিট পর্যন্ত গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের অভিভাবকরা অংশ নেন।
মানববন্ধন চলাকালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিমান দুর্ঘটনায় নিহত ও আহত শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
মানববন্ধন কর্মসূচিতে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতিনিধিরা নেতৃত্ব দেন। নেতৃত্বে ছিলেন সভাপতি নাজমুল হক ও সাধারণ সম্পাদক মনির হোসেন সুমন