ঢাকাThursday , 15 January 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জামায়াত কার্যালয়ে চলছে রুদ্ধদ্বার বৈঠক, রাতে সংবাদ সম্মেলন

Link Copied!

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি বৈঠকে বসেছেন জামায়াতসহ জোটের নেতারা। সকাল থেকে শুরু হওয়া এ বৈঠক এখনো চলছে।
বৈঠক সূত্রে জানা গেছে, রাত ৮টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে ১১ দলীয় জোটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
বৈঠকে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁদ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, খেলাফত মজলিসের মহাসচিব আহমাদ আব্দুর কাদেরসহ অন্যরা উপস্থিত রয়েছেন।