ঢাকাSaturday , 28 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি প্রার্থীদের প্রতি কামরুলের সতর্কবাণী

Link Copied!

Kamrulনিজস্ব প্রতিবেদক: আসন্ন ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীদের সাবধান করে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ‘নির্বাচনে অংশ নেবেন বলে আইন আপনাকে মোটেও স্পর্শ করতে পারবে না, তা হবে না। ওই রকম লেভেল প্লেয়িং ফিল্ড কিন্তু হওয়ার সুযোগ নেই।’
শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বঙ্গবন্ধু গবেষণা পরিষদ আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সন্ত্রাসীদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড হওয়ার কোনো সুযোগ নেই উল্লেখ করে কামরুল বলেন, ‘আপনি নির্বাচন করবেন বলে আইনের হাত থেকে পার পেয়ে যাবেন তা কখনোই হবে না। তবে ভালো মানুষের জন্য সব সময় লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে।’
বিএনপি নেতা অ্যাডভোকেট খন্দকার মাহবুবের উদ্দেশে তিনি বলেন, ‘মাহবুব বলছেন- আমরা নাকি ফাঁদ পাতার জন্য সিটি নির্বাচন দিয়েছি। আওয়ামী লীগ বা শেখ হাসিনা কখনো ফাঁদ পাতে না। বরং আপনারাই (বিএনপি) ফাঁদ পাতেন এবং নিজেদের ফাঁদে নিজেরা পড়ে যান।’
বিএনপির উদ্দেশে কামরুল বলেন, ‘আপনারা নির্বাচনে এসেছেন ‘ওয়েলকাম’। তবে পূর্বের মতো নির্বাচন ভণ্ডুল করার অপচেষ্টা চালাবেন সে সুযোগ দেয়া হবে না। এটা করলে তার পরিণতি হতে ভয়াবহ। আইন সবার জন্য সমান। এটা তার নিজস্ব গতিতে চলবে।’
অধ্যাপক ড. এমাজউদ্দিনের উদ্দেশে তিনি বলেন, ‘অতীতে শত নাগরিকের কত কমিটি দেখেছি। এদের আন্দোলনের উদ্দেশ্য হলো পাকিস্তানের এজেন্ট হিসেবে কাজ করা। এমাজউদ্দিনের মতো অনেক বুদ্ধিজীবী ৭১-এ পাক শাসনের বৈধতা দেয়ার চেষ্টা করেছিল। তার মতো এক শ্রেণীর পাপিষ্ঠ বুদ্ধিজীবী সর্বকালে সব সময় থাকে।’
সভায় সংগঠনের সভাপতি ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. বশির উল্লাহর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অধ্যাপক সিরাজুল হক আলো, সরকারি কর্ম কমিশনের সদস্য প্রফেসর ড. আবুল কাশেম মজুমদার, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. শাহিনুর রহমান প্রমুখ।