ঢাকাWednesday , 14 January 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সমঝোতা ব্যর্থ, স্থগিত জামায়াতের ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন

Link Copied!

সমঝোতা না হওয়ায় জামায়াতের ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন স্থগিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ১১ দলের আসন সমঝোতা বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা ছিল বুধবার (১৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টা। এ উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ডাকা সংবাদ সম্মেলন অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় আসন সমঝোতার জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ সংবাদ সম্মেলন স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি জানান, বুধবার বিকেল সাড়ে ৪টায় ১১ দল ঘোষিত সংবাদ সম্মেলন অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। পরে এ সংবাদ সম্মেলনের তারিখ জানানো হবে।

জোট সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, জামায়াতে ইসলামীর সঙ্গে চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং আল্লামা মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিস আসন বন্টন নিয়ে সমাঝোতা না হওয়ায় সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিস শেষ পর্যন্ত জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে থাকবে কিনা, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।